- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)‘র হ্যালো আই এম (হিয়া) প্রকল্পের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
ডিএসকে হলরুমে বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, ঝড়েপড়া শিক্ষার্থী, অল্প বয়সে গর্ভধারন রোধ বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন ডিএসকের উপ-পরিচালক আব্দুর রব পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল, রাখী দ্রং প্রমুখ।
