- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্যবিয়েতে রাজি না হওয়ায় মেয়ে পক্ষের হামলায় ছেলের বাবাসহ ৩জন গুরুতর আহত হয়েছে। এসময় মেয়ে পক্ষের লোকেরা বাড়ী ঘরেও হামলা চালায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের জোনাব আলীর স্কুল পড়–য়া ছেলের সাথে একই গ্রামের একই গ্রামের হানিফ মিয়ার স্কুল পড়–য়া মেয়ের বিয়ে দেয়ার জন্য মেয়ের বাবা প্রতিনিয়ত নানা রকম কৌশল অবলম্বন করে। তারা প্রায়ই ঐ নাবালক কিশোরকে ফুসলিয়ে বিয়ে দেয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ছেলের বাবা জোনাব আলী তার স্কুল পড়–য়া ছেলেকে বুঝিয়ে বিয়ে থেকে বিরত রাখার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ের বাবা হানিফ মিয়া (৪৫) গত ২৮ মে সকালে ৭/৮জন লোক নিয়ে সংবদ্ধ হয়ে তার কিশোরী কন্যাকে ইভটিজিং করা হয়েছে বলে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে জোনাব আলী উপর হামলা চালায়। এতে জোনাব আলী সহ ৪জন আহত হয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জোনাব আলী গত ২৮ মে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
৩০মে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (্ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
