- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুর উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন বিষয়ক সর্বস্তরের অংশগ্রহনে বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সহকারী কমিশনার (ভুমি) আবিদুর রহমান, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালা থেকে ০৮টি গ্রুপ থেকে উপজেলার টেকসই উন্নয়ন তরান্বিত করতে স্থানীয় বিভিন্ন বিষয়ের উপর ১১টি লিখিত সুপারিশ তুলে ধরা সহ এসডিজি অর্জনে এক সুপারিশমালা তুলে ধরা হয়।
