- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বৃষ্টির আশায়তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও।
তবে বৃষ্টি তো হচ্ছেই না, উল্টো প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এ জন্য শনিবার সকালে ফেনীর ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় দেড় হাজার গ্রামবাসী অংশ নেন।
নামাজে ইমামতি করেন সোনাগাজী ওলামা বাজার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম আদিব। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়াও পরিচালনা করেন তিনি।
নামাজ শেষে ইমাম আদিব বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।
এতে আল্লাহ তায়ালা মানুষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতি খড়ায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য প্রতিদিন সবাই ইস্তেগফার করার জন্য আহ্বান করেন

Comments are closed, but trackbacks and pingbacks are open.