নোয়াখালীতে কিশোরী গণধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরায় কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুর রবকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবদুর রব সোনাইমুড়ীর বজরা এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পর আব্দুর রব লাকসামে তার এক বোনের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি রব।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর মেডিকেল সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে মোবাইলের রিচার্জকার্ড নিয়ে বাড়িতে ফেরার পথে আবদুর রব (২৩) ও রিপন (২৮) ওই কিশোরীর গতিরোধ করে মুখে গামছা পেঁছিয়ে পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। ওই স্থানে সালাউদ্দিন (২৯) নামের এক যুবকের সহযোগিতায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে আবদুর রব ও রিপন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.