- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিচমত লালপুর গ্রামের বিধাব নমিতা রানীকে ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর দেওয়ার কথা বলে ১৩ হাজার টাকা নেওয়ার পরেও ঘর না দেওয়ায় অসহায় বিধবা নারী সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দেন, তার পরেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় নিরুপায় হয়ে গতকাল বিকেলে তার নিজ কুড়ে ঘরে সংবাদ সম্মেলন করেন। অসহায় বিধবা নারী দিন মজুরের কাজ করে ২ টি সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছেন, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ঘরের জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে তার পরিবারের ছোট মেয়ে উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.