দিনাজপুরের ফুলবাড়ীতে প্রশংসিত হচ্ছে বিট পুলিশিং কার্যক্রম

মোঃ আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিট পুলিশিং সমাবেশ ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোশ্যাল মিডিয়ার গুজব, অপ প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুল হাসান। পৌরসভার ১নং বিটের কর্মকর্তা এসআই আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধ আবুল কাশেম, সাবেক টিটিই গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত, মাজেদুর রহমান মাজেদ ও আব্দুল মজিদ, মহিলা কাউন্সিলর তন্জু আরা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিট পুলিশিং কার্যক্রম এর প্রশংসা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.