কুড়িগ্রাম শহরে চাঞ্চল্যকর চুরির আসামী সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরে চাঞ্চল্যকর চুরির ২৪ ঘন্টার মধ্যে আসামী সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের নাজিরা ব্যাপারী পারা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পাশে শানু ভ্যারাইটিজ ষ্টরের পিছনের দেয়াল কেটে নগদ একলক্ষ ২৫ হাজার টাকা সহ মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনা প্রকাশ হলে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে মামলা দায়ের করে তদন্ত শুরু করে প্রযুক্তিগত সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে চুরির সাথে জড়িত শহরের নাজিরা ব্যাপারী পাড়ার বদিউজ্জামান এর পুত্র আসামী মোঃ হারুনর রশীদ (৩৩) কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই কাজে ব্যবহার করা টচলাইট,শাবল,চাদর,ফুলপ্যান্ট সহ এগারো হাজার১ শত চল্লিশ টাকা ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান,সিসি টিভির ফুটেজ দেখে আসামী কে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের হল রুমে সাংবাদিক দের চুরির ঘটনার বনর্না দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, চুরি, ছিনতাই,মাদক সহ যে কোন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে অভিযান অব্যাহত রেখেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.