মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগআল-জাজিরার এডিটর জেনারেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রকাশের অভিযোগ এনে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়াসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাশেক ইমামের আদালত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির আবেদন জমা দেন।

মামলার অপর আসামিরা হলেন- সায়ের জুলকার নাইম সামি, তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যান। অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমান্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের সামিল।

তিনি আরও বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ,১৪৯,৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি। সকাল ১১ টার সময় শুনানি অনুষ্ঠিত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.