- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এ.কে.এম.মাসুদ রানা,নরসিংদী জেলা প্রতিনিধিঃ
সংসার সামলে পড়ালেখা চালিয়ে গেছেন নরসিংদীর মনোহরদী উপজেলার মেয়ে সাদিয়া আফরিন। তিনি বলেন, নারীদের অগ্রযাত্রায় বিয়ে কোনো বাধা নয়। অভিভাবক ও স্বামী সচেতন হলে নারীদের পক্ষে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব। দুই সন্তানের জননী সাদিয়া ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে সেরা শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ করেন। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার (এমএ ইন ইএলএল) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় চেয়ারম্যানস গোল্ড মেডেল অর্জন করেন সাদিয়া আফরিন। একই বিষয়ে গতবছর বিএ (অনার্স) পরীক্ষায়ও সর্বোচ্চ সিজিপিএ পেয়েছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ষষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল স্বর্ণপদক তুলে দেন তার হাতে।সাদিয়া মনোহরদী উপজেলার নোয়াকান্দী গ্রামের রিয়াজ উদ্দিন (আবুল প্রফেসর নামে পরিচিত) ও হাফছা বেগমের একমাত্র সন্তান। বাবা রিয়াজ উদ্দিন মনোহরদী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক। সাদিয়া বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদিয়া আফরিন বলেন, আমার নানা ও বাবা শিক্ষা ক্ষেত্রে স্বর্ণপদক পেয়েছিলেন। আমি মুগ্ধ। কারণ সংসার সামলে তাদের মতো আমিও স্বর্ণপদক পেয়েছি। এ অর্জনের জন্য মা-বাবা, স্বামী ও শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ। তার স্বামী যুবাইর হাসান পিকজেল গ্রুপের নির্বাহী পরিচালক ও সাউথনর্থ টেক্সের চেয়ারম্যান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.