- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স এগ্রো ফুড প্রডাক্টস্ লিমিটেডের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুর্শা ঘনিরামপুর ‘ব্রাদার্স এগ্রো ফুড প্রডাক্টস্ লিমিটেড’ এর চত্তরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ সাংসদ আবুল কালাম মোহাম্মাদ আহসানুল হক চৌধুরী ডিউক, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, বায়জীদ বোস্তামী,ওসি জিন্নাত আলী, হাইওয়ে ওসি আব্দুল্লাহেল বাকী, মুক্তিযোদ্দা কমান্ডার আলী হোসেন, ব্রাদার্স এগ্রো ফুড প্রডাক্টস্ লিমিটেডের পরিচালক ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের, আফজালুল হক সরকার, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ বাবুল,এসএম মহিউদ্দিন আজম কিরণ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী,জিও এনজিও কর্মকর্তা কর্মচারি,ব্যবসায়ী, সুধী সমাজ, এলাকাবাসী প্রমুখ।
