- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ার শেরপুরে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নলকূপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে এসব নলকূপ বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। তার স্বপ্ন ছিল মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবে রুপ দিতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করছে। টেকসই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষেরও ভাগ্যোন্নয়ন ঘটছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, পিএস কোরবান আলী মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।