- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোরপ্রতিনিধিঃ২৭ হাজার টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে ১৫ লাখ টাকা দামের নিটল টাটা’র ১২০০ সিসি টিয়াগো প্রাইভেট কার পুরস্কার পেলেন কৃষক মন্তাজ আলী (৫৭)। জানাযায়, গত ২৬মে নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার কিরণ ইলেক্ট্রোনিক্স থেকে ঈদ অফারের ২৭ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কিনেন মন্তাজ। আরতাতেই বাজিমাত। এলাকায় এখন ভাগ্যবান মন্তাজকে নিয়ে র্যালি-হলিসহ চলছে আনন্দ উৎসব। মন্তাজ নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়া গ্রামের মৃত তরু প্রামাণিকের ছেলে।বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়ালটন প্লাজা চাঁচকৈড় শাখায় আনুষ্ঠানিকভাবে ওই প্রাইভেট কারের চাবি কৃষক মন্তাজ আলীর হাতে তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুলকুদ্দুস এমপি। এসময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানাআকতার, থানার ওসি মো. মোজাহারুল ইসলাম, ওয়ালটনের রাজশাহী বিভাগীয় প্রধান নুরুল ইসলাম, পাবনা জোনের এরিয়া ম্যানেজার আখতার হাবিব খান শূর, ক্রেডিটঅফিসার রেয়াজুল হাকিম উজ্জল ও চাঁচকৈড় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক কুমার অভিজিৎ গৌড়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।