- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ শান্তিতে ঘরে ফেরার লক্ষে উপজেলার গুরুত্বপুর্ন সড়ক গুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার।
এ উপলক্ষে বুধবার বিকেলে অন্যান্য রাস্তা পরিদর্শন শেষে উৎরাইল বাজার সংলগ্ন নির্মানাধীন রাস্তার ভাঙ্গা ব্রীজ পরিদর্শন শেষে ঈদের পুর্বেই সংস্কার করার জন্য জেলা প্রশাসক ও সওজ এর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, ব্যবসায়ী নজরুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
