- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের ৫ দিন পর মানষিক প্রতিবন্ধী নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ইউএনও পার্ক এলাকার রেল ব্রীজের নিচে বড়াল নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল ইসলাম উপজেলার ঠেঙ্গামারা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মানষিক প্রতিবন্ধী যুবক নাজমুল ইসলাম প্রায় ৫ দিন থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে যুবকটির নিজ বাড়ি থেকে ৩ কিলোমিটার দুরে উপজেলার ইউএনও পার্ক এলাকার রেল ব্রীজের নিচে বড়াল নদীতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে । পরে খবর পেয়ে নাজমুলের পিতা বেলাল হোসেন তার সন্তানের মরদেহ দেখে সনাক্ত করে। তবে পুলিশের প্রাথমীক ধারনা রাতের কোন এক সময় রেল ব্রীজ থেকে পড়ে যুবকটির মৃত্যু ঘটতে পারে ।
