- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি মাহে রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে “ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং যাত্রী ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে চালক ও যাত্রীদের সাথে কথা বলেন। তিনি বেশকিছু যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন এবং যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মসূচিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।
