গোবিন্দগঞ্জে ইসলামী ছাত্র শিবির বগুড়া আজিজুল হক কলেজের প্রচার সম্পাদক গ্রেফতার

0

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ইসলামী ছাত্র শিবির নেতা বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র একাধিক মামলার পলাতক আসামী আতিকুর রহমান (৩০)কে গ্রেফতার করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, মঙ্গলবার দুপুরে এএসআই শওকতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বানেশ্বর বাজার হতে বগুড়া আজিজুল হক কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ৩টি নাশকতা মামলার পলাতক আসামী আতিকুর রহমান’কে গ্রেফতার করে। গ্রেফতার আতিকুর বানেশ্বর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র বলে জানাগেছে।

Leave A Reply