- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ও মানবিক উন্নয়নের কারনে সন্মাননা পুরুস্কার পেয়েছেন। মঙ্গলবার সকালে দূর্গাপুর ইউনিয়ন কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের সংগঠনের সদস্যদের হাতে সন্মননা স্বারক ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ মানিক মিয়া, সদস্য আবুল কালাম সরকার, সবুজ মিয়া, মতলব উত্তরের নিশ্চিন্তপুর বন্ধ ুমহল ক্লাবের সদস্য আরিফ সরকার. সোহেল মিয়া, মাইন উদ্দিন, রোকন সরকার, আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যগন। এসময় সংগঠনের সদস্যগন বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে গরীব অসহায় ও সুবিদা বন্চিত মানুষদের কথা ভেবে নিশ্চিন্তপুর বন্ধু মহল নামে একটি অরাজনৈতিক সংগঠন করি। আমরা আমাদের সাধ্যনুযায়ী সমাজের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছি। আজ আমাদের ইউপি চেয়ারম্যান আমাদের সন্মাননা ক্রেস্ট দিয়ে আমাদের উৎসাহীত করল তা আমাদের ভবিষতে আরো অনুপেরণা দেবে এবং আমার আমাদের কার্যক্রম স¦াভাবিক ভাবে চালিয়ে যাবো।
ছবি ক্যাপশনঃ নিশ্চিন্তপুর বন্ধ ুমহল ক্লাবের সদস্যদের হাতে সন্মাননা তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের।
