- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
হয়তো খেলাফত,নয়তো শাহাদাত, দুনিয়ার মুসলিম এক হও এ শ্লোগান কে সামনে রেখে ভারতের মহা রাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও রাসুলুল্লাহ (সা:) এর নামে জঘন্য কটুিক্ত এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সরিষাবাড়ীর সর্বস্তরের তাওহিদী জনতা’র আয়োজনে সরিষাবাড়ী মড়েল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে জমায়েত হয়ে শিমলাবাজার প্রদক্ষিন করে আরামনগর বাজারে সরিষাবাড়ী- তারাকান্দি প্রধান সড়কের পার্শ্বে সমাবেশ করা হয়।
সমাবেশে মাওলানা শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উলামা ঐক্য পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ হোসেন,মাওলানা আব্দুল মালেক, চকহাটবাড়ী জামে মসজিদের ইমাম রেজাউল করীম সাদী,আরামনগর কামিল মাদ্রাসার প্রভাষক শামীম হোসাইন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন খতমে নবুয়াত মারকায় বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মাওলানা মুফতি সাবিত হোসাইন। বিক্ষোভ মিছিলে স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষার্থী , শিক্ষকবৃন্দ মসজিদের ইমাম ও সাধারণ মুসুল্লীরা অংশ নেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.