- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষবাড়ীতে মসজিদের নিজস্ব বহুতল ভবন মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন
করা হয়েছে। শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পিংনা ইউনিয়ন বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল ইসলাম নাজূর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পিংনা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হেদায়েতুল্লাহ চুন্নু,সাধারণ সম্পাদক আক্তার হামিদ গগন প্রমুখ সাহসাধারণ জনতা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.