Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জিয়াবুল হক, কক্সবাজার দক্ষিণ
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে।
মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, ২৬মে গভীর রাত ১টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ শাখায় দায়িত্বরত উপপরিদর্শক আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিত্বে টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার আব্দুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এই গাঁজাগুলোর সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রশিদের স্ত্রী নুর আয়েশা ওরফে তাহেরা (২৫) ও মোহাম্মদ হোছনের স্ত্রী তৈয়বা প্রকাশ বুইল্যানীকে আটক করা হয়। এই দুই নারী দীর্ঘদিন ধরে অত্র এলাকায় খুচরা মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় এলাকাবাসী।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক দুই নারীকে টেকনাফ মডেল থানায় দুপুরের দিকে সোপর্দ করা হয়। এবং যে সমস্ত ব্যক্তিরা এখনো মাদক পাচার ও মাদক সেবনে লিপ্ত রয়েছে। তাদেরকে আইনের আওয়াতাই নিয়ে আসতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যদের সাঁড়াশী অভিযান আরো কঠোর করা হবে। মাদক বিরোধী চলমান এই অভিযান থেকে কেউ রেহাই পাবেনা।
