- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে রোববার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চারমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, উপজেলা সিপিবির সভাপতি তাজুল ইসলাম, জেলা সিপিবির নেত্রী প্রতিভা সরকার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক কুমার আগারওয়ালা, কৃষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, যুব ইউনিয়ন নেতা রানু সরকার, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন সহ জেলা ও উপজেলা সিপিবির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার নিজেদের কৃষি বান্ধব সরকার বলেন, কিন্তু তারা মোটেও কৃষি বান্ধব নয়, তারা ব্যবসা বান্ধব সরকার। এ সরকার সরকারি চাকুরীজীবিদের স্বার্থ রক্ষার সরকার। তাই কৃষকদের সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
