Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জিয়াবুল হক,টেকনাফ
টেকনাফ মডেল থানার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হ্নীলা ইউনিয়নের চিহ্নিত এক মাদক কারবারী নিহত, ৩ পুলিশ সদস্য আহত। অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার।
পুলিশ সুত্রে জানা যায়, ২৩মে গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী মেরিন ড্রাইভ এলাকায় একদল মাদক কারবারীর সাথে পুলিশের গোলাগুলি সংঘটিত হয়। এই ঘটনায় মাদক কারবারে জড়িত এক যুবক নিহত হয়। নিহত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র মো. হানিফ(৩৮)। পুলিশের দাবী উক্ত ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে। তারা হচ্ছে কনেস্টবল আব্দুর শুক্কুর, মংথিন প্রো,জুয়েল বড়ুয়া।
ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, ২২ মে বুধবার সকালে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত এই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ তিনি জানান, আটককৃত আসামী ইয়াবা কারবারী হানিফের স্বীকারোক্তি অনুযায়ী ২৩মে গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবা,অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে যায়। এই সময় তার সহযোগীরা পুলিশ উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ী গুলিবর্ষন করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। এরপর আত্বরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থলে আটক মাদক কারবারী হানিফ গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এদিকে লাশটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কনেস্টবল শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
