বান্দরবানে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বেসরকারী টিভি জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা টিভির ২ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে রোববার সন্ধায় বান্দরবানে  আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় বান্দরবানের বাস স্টেশন এলাকার হোটেল হিলটন এর ফিষ্ট রেস্টুরেন্টে বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান ও ইফতার মাহফিলে  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
বর্ষপূর্তি ও ইফতার মাহফিলে  অ‌তি‌থিরা বাংলা টিভির দীর্ঘ সমৃদ্ধি কামনা করে বাংলা টিভি পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা ইফতার পার্টিতে অংশ নেন। ইফতারের পরে কেক কেটে বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
বর্ষপূর্তি ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মন্ত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গনি, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ, বাংলা টিভির বান্দরবান জেলা প্রতিনিধি ওসমান গনির পিতা মাওলানা আলী আকবর, বাংলা টি‌ভির বান্দরবান জেলা প্র‌তি‌নি‌ধি মো. ওসমান গনি, আরটিভির বান্দরবান জেলা প্রতিনিধি শাফায়েত হোসেন, একু‌শে টে‌লি‌ভিশন এর বান্দরবান জেলা প্র‌তি‌নি‌ধি নজরুল ইসলাম (টিটু) মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাস গুপ্ত, দৈনিক স্বদেশ প্রতিদিন এর বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম, চ্যানেল ২৪ এর বান্দরবান জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম,মোহনা টিভির জেলা প্রতিনিধি,  রাহুল বড়ুয়া  ছোটন, বিজয় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত, বান্দরবান লাইভ টিভির সম্পাদক/প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave A Reply