- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরিষাবাড়ী নাসের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যােগে বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রিডিং পড়াসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার দেশব্যাপী পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সরিষাবাড়ী নাসের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল শহীদ মিনারবেদিতে শ্রদ্ধা জানানো ছাড়াও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় শিশুদের জন্য্য কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, ছড়া পাঠ, ভাষার গানসহ প্রতিযোগিতায় অভিভাবক সদস্যদের জন্য বালিস খেলা। এতে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।
এ সময় সরিষাবাড়ী নাসের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ শ্রী পরিতোষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী নাসের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ সুলতান আহমদ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন, নাসের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অভিভাবক শফিকুল ইসলাম, সাংবাদিক বাদশা ভূইয়াসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.