- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
“বাস্তবমুখী সৃজনশীল শিক্ষাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়িতে গড়ে উঠা অন্যতম সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টারের আয়োজনে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারি ) সকাল দশটা থেকে সরিষাবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সারা দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, এতে ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব লাভলুর সভাপতিত্বে এবং ভাটারা তৃতীয় শাখার পরিচালক মোঃ হাবিবুর রহমান রতন ও নবম শ্রেণির শিক্ষার্থী জাছিয়া জামান প্রান্তি ও বিফাহ তাসনিয়া অদ্রির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইউরিকা কিন্ডারগার্টেনের আরেক প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোকন উদ্দিন ( বিএসসি)
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জি.এস, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন, সরিষাবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আঃ হক তরফদার, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুরুজ্জামানসহ কোচিং সেন্টারের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব লাভলু তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমাণ্য ব্যক্তিদের কে সম্মান করতে হবে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের তরুণ হবে, যুবক হবে এবং দেশকে নেতৃত্ব দেবে। তাদের অবশ্যই দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, তাহলেই আজকের এই অনুষ্ঠান সার্থক ও সফল হবে।
পরে অনুষ্ঠানের অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.