কিশোরগঞ্জে প্রধান শিক্ষক তৌহিদুজ্জামানের বিদায় সংবর্ধনা

 

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ( নীলফামারী)ঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুজ্জামান রতন এর বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রæয়ারী) বেলা ২.৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে ৩৩ বছর সুনামের সাথে কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়বরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা ও ম্যানেজিং কমিটির সদস্যরা অশ্রæসিক্ত নয়নে তাঁকে বিদায় দেন। বিদ্যালয়ের এসএমসি সভাপতি হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রইছুল ইসলাম প্রামানিক, ইন্সট্রাক্টর, ইউ আর সি, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ও সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান। এছাড়াও মাগুড়া, গাড়াগ্রাম ও সিঙ্গেরগাড়ী ক্লাস্টারের সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.