- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। দেশের একসময়ের অন্যতম গুরুত্বপূর্ন টাপিক ছিলেন তিনি। তবে পরবর্তীতে শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে। বিয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। স্বামীর সঙ্গে ছবি পোস্ট করার পাশাপাশি মাঝে মাঝে দুজনকে দেখা যায় লাইভে।
সানাই তার ফেসবুকে সবশেষ নিজের উপলব্ধিতে পুরুষের ভালোবাসা বোঝার উপায় জানিয়ে একটি পোষ্ট করেন। তার ভাষ্যমতে, ‘রেস্টুরেন্টে বসে একটা জিনিস ভীষণভাবে আবিষ্কার করলাম, যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে জীবন দিয়ে তোমার প্রয়োজনগুলো মেটানোর কথা চিন্তা করবে। হ্যাঁ, ভালোবাসা এমনিই। সে অন্যের কথার না, তোমার কথার গুরুত্ব দেবে।’
তিনি যোগ করেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি চাইবে, সে তোমার কথা শুনবে শর্তহীনভাবে। কারও কথা শোনার সে প্রয়োজন মনে করবে না। হুম, ভালোবাসা এমনিই।’
তিনি আরও লেখেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কোনো কিছুর যোগবিয়োগ করবে না, হিসাব-নিকাশ করবে না। আর যদি কোনো পুরুষ এর বিপরীতটা করে, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসেনি। টাইম পাস করেছে মাত্র।’
প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান।
এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন। পরবর্তীতে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.