স্বেচ্ছাসেবক দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কর্মসূচি হলো- আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ অক্টোরব) বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী সকল উপজেলা/থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়, আগামীকাল ১৫ অক্টোবর এবং আগামী ১৬ অক্টোবর, শুক্র ও শনিবার দেশব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.