- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

প্রথম কন্যা সন্তানের মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। বুধবার রাতে তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা-মেয়ে দু`জনই সুস্থ হয়েছে। কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে গেল সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের `বেবি শাওয়ার` অনুষ্ঠান হয়ে।যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা গেল তার মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছিলেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠে ছিল সোশ্যাল মিডিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.