সালমান আর দিশা একই বয়সী!

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে নায়কের পর্দার প্রেম বলিউডে নতুন কিছু নয়। শাহরুখ, আমির ও সালমানরা সে ব্যাপারে সিদ্ধহস্ত বললে ভুল হবে না। এবার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে বয়সে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রগরগে প্রেম পর্ব চলবে ৫৫ বছর বয়সী সালমান খানের।

কিন্তু তা নিয়ে আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ। তবে সে সবের ধার ধারেন না বলিউড ‘ভাইজান’। বরং টুইটারে একটি ভিডিও পোস্ট করে দিশা পাটানির ভূয়সী প্রশংসা করেছেন দাবাং খান।

সালমানের কথায়, ‘দিশা খুব ভালো কাজ করেছে। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দুজনকে একই বয়সী মনে হচ্ছে। তবে ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।’

সালমানের মতে, তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তাহলে একই ভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

এই প্রথম নয়। এর আগে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় ২০ বছর বা তার চেয়ে বেশি ছোট।

Comments are closed, but trackbacks and pingbacks are open.