- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ইসরাইলের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সময় শুক্রবার বিকালে দেশটির হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে ওই দুর্ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্ট ও তেহরান টাইমসের।
তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা প্রথমে আগুন নেভাতে শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।
তবে, ইসরাইলের গণমাাধ্যম জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ লাইন ভেঙে গেছে।
এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু জানা যায়নি। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.