- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

করোনায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা কমছেই না। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। সনাক্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের প্রাণ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে।
এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার। তাদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের ১৫ কোটি ২৮ লাখ পেরিয়েছে।
ভাইরাসটিকে সবচেয়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জন মারা গেছেন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৬ লাখ ৪২ হাজার ৩৫৯ জন, রাশিয়ায় ৪৮ লাখ ১৮ হাজার ৫৫৮ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ১৮ হাজার ৫৩০ জন, ইতালি ৪০ লাখ ৩৫ হাজার ৬১৭ জন, তুরস্কে ৪৮ লাখ ৪৯ হাজার ৪০৮ জন, স্পেনে ৩৫ লাখ ২৪ হাজার ৭৭ জন, জার্মানিতে ৩৪ লাখ ১২ হাজার ৩৭৩ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৪৭ হাজার ৭৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.