- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। রাশেদুল ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। গরু চোরাচালানেরর সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় বিজিবি।
বিজিবি জানায়, রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ৬ গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে রাশেদুল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান।
এব্যাপারে জামালপুর ৩৫বিজিবির অধীন দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রাশেদুলের পরিবারের কাছে তার আটকের খবর পেয়ে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.