- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমন ঃ করোনা কোভিট-১৯ মহামারী মোকাবেলায় নীলফামারীর কিশোরগঞ্জে দরিদ্র,দুস্থ,ভাসমান এবং অসচ্ছল ২০০টি পরিবার পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। শনিবার বিকাল ৩টায় নিতাই ইউনিয়নে বাড়ী মধুপুর গ্রামে ৩০টি দরিদ্র,দুস্থ,ভাসমান এবং অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন ইউএনও রোকসানা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যকেটি পরিবার ১০কেজি করে চাল, ৫কেজি আলু,দুই প্যাকেট সেমাই,১কেজি চিনি,১কেজি মুসুড় ডাল, ১লিটার তেলসহ মোট ১৯কেজি ত্রান পেয়েছে তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন প্রধানমন্ত্রীর উপহার এসব খাদ্য মোট ২০০টি দরিদ্র,দুস্থ,ভাসমান এবং অসচ্ছল পরিবারের মাঝে দেওয়া হবে। আজকে ৩০টি পরিবারকে দেওয়া হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.