- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বলিউডে কাপুর পরিবারে আবারও করোনার থাবা। মহামারি এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুরের বাবা অভিনেতা রণধীর কাপুর। এর আগে করোনায় আক্রান্ত হন অভিনেতা রণবীর কাপুর ও তার মা নীতু কাপুর। তারা দুজনেই বর্তমানে সুস্থ।
বলিউড সূত্রে খবর, করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতা রণধীর কাপুরকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও কর্ণধার সন্তোষ শেট্টি। তিনি বলেছেন, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।
কাপুর পরিবারে মুখ্য প্রবক্তা এখন রণধীর কাপুরই। কারণ, তার ছোট দুই ভাই ঋষি কাপুর ও রাজীব কাপুর মারা গেছেন। তাই পরিবারের হালহকিকৎ রণধীরই নিয়ে আসেন সংবাদমাধ্যমের সামনে। গত মাসে ভাতিজা রণবীর কাপুর করোনায় আক্রান্ত হলে এ খবর তিনিই সংবাদমাধ্যমকে জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.