- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্ব উপকূলে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই। জাপান এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মধ্য সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল প্রশান্ত মহাসাগরের মিয়াগি প্রিফেকচারে ৪৭ কিলোমিটার গভীরে। ২০১১ সালে এই এলাকায় একটি ভূমিকম্পনের ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
ইউএসজিএস এবং জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামির সম্ভাবনা নেই। তবে সৃষ্ট ভূকম্পনে জাপানের উত্তর-পূর্ব উপকূল এবং টোকিওতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
পাবলিক ব্রডকাস্ট এনএইকে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.