- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ প্রতিটি গ্রাম হবে শহর-মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।প্রধান মন্ত্রীর এই কথা কে বুকে ধারণ করে, জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ইউপি নির্বাচনে বৃহত্তর ২নং পোগলদিঘা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু বক্কর সিদ্দিক এর সুযোগ্য উত্তরসূরী পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান (এমপির) একনিষ্ঠ ভক্ত, সদা হাস্যজ্জল শিক্ষানুরাগী এম. এ জলিল ( রতন )।
চেয়ারম্যান প্রার্থী এম এ জলিল বলেন আমি এলাকার সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি,বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছি নির্বাচনী মাঠে। তিনি আরও বলেন, ইউনিয়নবাসী কে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
তিনি সাংবাদিকদের বলেন, আমি সরিষাবাড়ী ২নং পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদকের এবং সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক পদে দির্ঘদিন ধরে দায়িত্বে রয়েছি। ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি। ১/১১’র সময়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও মাঠে ছিলাম। আমার পরিবার দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দলের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন – সংগ্রাম করেছি। বর্তমানে আমার নিজ এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমি অংশ গ্রহণ করতে চাই।
তিনি বলেন, ১৫ – ২০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। দলের সুখে-দুঃখে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি। দল আমাকে নৌকা মার্কা দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। সরিষাবাড়ী ২নং পোগলদিঘা ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, উন্নয়নই আমার মূল লক্ষ। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। মাদক, সন্ত্রাস, ও দুর্নীতি বিরোধী জবাবদিহিতা মূলক দায়িত্বশীল ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে এবং সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।

Comments are closed, but trackbacks and pingbacks are open.