- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাড়িতে ধুমধাম করে কাজের মেয়ের বিয়ে দিলেন চেয়ারম্যান। গেট, প্যান্ডেল থেকে শুরু করে কয়েকশ মানুষের ভুরিভোজ আয়োজনও। দেখে বোঝার উপায় নেই যাদের জন্য এ আয়োজন, সেই বর-কনে সম্পর্কে ওই বাড়ির কেউই না।
একজন উপজেলা চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিজের বাড়িতে এমন আয়োজনে বিয়ে দিলেন পিতৃহীন অসহায় বর-কনের। কনে তার বাসার গৃহকর্মী ছিলেন।
এমন মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। শুধু বিয়েই নয় ওই নবদম্পতি কীভাবে চলবেন তাও ভেবেছেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে তিন লাখ টাকার বরাদ্দ দিয়ে তৈরি করে দিয়েছেন দৃষ্টিনন্দন একটি বাড়ি। ধুমধাম করে কাজের মেয়ের এছাড়া চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে বরের আর্থিক সচ্ছলতার জন্য একটি নতুন ইজিবাইকও উপহার দিয়েছেন।
বৃহ্স্পতিবার উপজেলা চেয়ারম্যানের বাড়ি লাখাইয়ের করাব গ্রামে আয়োজন হয় এ বিয়ে অনুষ্ঠান। বর উপজেলার করাব গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে মনির মিয়া (২৫)। আর কনে পূর্ব বুল্লা গ্রামের মৃত অনু মিয়ার মেয়ে জোনাকি (১৯)।
এ ব্যাপারে লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দুটি অসহায় পরিবারের বর-কনের বিয়ের আয়োজন করেছি।
আসলে কনে জোনাকি দীর্ঘদিন ধরে আমার বাসায় কাজ করে পরিবারের একজন হয়ে উঠেছিল। এছাড়া বর তার পাশের বাড়ির বাসিন্দা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.