Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা ১৪০ জামালপুর ৪- ( সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সালিমা তালুকদার আরুণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সাবেক ভিপি শহিদুল্লাহ , রেজাউল ইসলাম লাল সহ বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা এ মনোনয়নপত্র ক্রয় করেন।
এছাড়াও এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বিএনপি থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এছাড়াও বিভিন্ন দলের মধ্যে থেকে যারা মনোনয়ন ক্রয় করেছেন তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল, এনসিপি থেকে মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি মোখলেছুর রহমান জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আলী আকবর সিদ্দিক, সিপিবি থেকে মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টি থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল্লাহ এবং নাগরিক ঐক্য থেকে কবীর হাসান তাদের প্রার্থিতার মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এ আসনে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতায় ৮৮টি ভোট কেন্দ্র। এতে পুরুষ ভোটার সংখ্যা-১৫১৫২৮ জন এবং নারী ভোটার সংখ্যা – ১৫৩৪৬৩ জন। পুরুষ ভোটারের চেয়ে- ১৯৩৫ জন নারী ভোটার বেশি এবং হিজড়া ভোটার সংখ্যা রয়েছে একজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.