ধনবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী এক ছেলেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন বিএনপির নেতা আজাদ

রামচন্দ্র ঘোষ, স্টাফ রির্পোটার:

টাংগাইলের ধনবাড়ী উপজেলার উত্তর মিয়াপাড়া আজ ২০ জুন দুপুরে মোঃ শাহ আলম এর – দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ শামীম রানা (১২) কে উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ীয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। মধুপুর ধনবাড়ী উপজেলায় আগামী সদস্য নির্বাচনে বিএনপির মনোয়ন প্রত্যাশী লে. কর্ণেল (অব:) মো: আসাদুল ইসলাম ( আজাদ) পি. এস. সি গন সংযোগ সহ বিভিন্ন হতদরিদ্র মানুষ কে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে। একজন নেতা, যিনি সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী এক ছেলেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে সমাজের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।

ঘটনাটি ঘটে টাংগাইল জেলার ধনবাড়ী পৌর শহরের উত্তর মিয়া পাড়া গ্রামে । জানা যায়, ওই এলাকার মোঃ শাহ আলম এর – দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ শামীম রানা (১২) একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে ।

দীর্ঘদিন ধরে অসহায়ভাবে জীবন যাপন করছিলেন। তার পড়ালেখা ও চলাফেরায় নানা রকম বাধা থাকায় সমাজের সহানুভূতির খুব প্রয়োজন ছিল। বিষয়টি বিএনপির স্থানীয় নেতা লে. কর্ণেল (অব:) মো: আসাদুল ইসলাম ( আজাদ) পি. এস. সি বিষয়টি নজরে আসলে, তিনি সরাসরি তার পাশে দাঁড়ান।

তিনি ছেলেটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন, পাশাপাশি তাকে একটি সাদা ছড়ি, শিক্ষার উপকরণ এবং প্রয়োজনে ভবিষ্যৎতে চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও, তিনি স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ছেলেটির জন্য সমাজসেবা অধিদপ্তরের বিশেষ ভাতা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেন।

এই মানবিক সহায়তার ঘটনাটি স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোরও একটি প্ল্যাটফর্ম। এ ধরনের সহানুভূতিশীল কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজকে যে মানবিক উদ্যোগটা আমরা দেখলাম, তা সত্যিই অনুকরণীয়। যদি সব রাজনৈতিক নেতা এমন করে মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজটা আরও সুন্দর হবে।”

উল্লেখ্য, এ ধরণের সহায়তা শুধু একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেকেই নয়, পুরো সমাজকে সচেতন ও সহানুভূতিশীল করে তুলতে পারে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষের মধ্যে মানবিকতার বীজ বপন করবে বলে আশা করা যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.