- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানচি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বান্দরবানের থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৭০-৮০ জনের কেএনএফের একটি সশস্ত্র দল থানচি বাজার সংলগ্ন সোনালী ব্যাংকে আক্রমণের চেষ্টা চালায়। এসময় ব্যাংকের নিরাপত্তা কর্মী ও পুলিশের সাথে গোলাগুলি শুরু হয়। পরে পুলিশের সাথে বিজিবি সদস্যরাও যোগ দেয়। এসময় তিন পক্ষের মধ্যে প্রায় দুইঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি’র গুলির মুখে টিকতে না পেরে কুকি চিন সদস্যরা পিছু হাঁটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী।
প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া না গেলেও চরম আতঙ্কে অনেকটাই গৃহবন্দির মত অব্স্থায় রয়েছেন স্থানীয়রা।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন তিনিও বিষয়টি নিশ্চিত করেন
Comments are closed, but trackbacks and pingbacks are open.