স্মার্টবাংলাদেশ গড়ার লক্ষ্যে সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি তুহিনের ব্যাপক গণসংযোগ ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সংসদীয় কার্যক্রম শেষে নিজ নির্বাচনী এলাকায় এসে, ঘরে বসে না থেকে প্রতিদিন তিনি সাধারন মানুষের সাথে আগাম গণসংযোগ করছেন। আওয়ামীলীগ সরকার তথা জাতির জনক বঙ্গবন্ধুর কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাধারন জনগণের কাছে নৌকার ভোট প্রার্থনা করছেন।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) তিনি নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার, বাংলা বাজার, শাইলধরা বাজার ও বঙ্গবাজার সহ বিভিন্ন হাট-বাজারে সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত সহ তাদের সাথে মতবিনিময় করছেন। গণসংযোগকালে সংসদ সদস্য আলহাজ¦্ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, আওয়ামীলীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। আর উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। তাই দেশ ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার দরকার। নৌকার বিজয়ের মাধ্যমে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর ক্ষমতার আসনে বসাতে হবে।’

গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা গাউছুল আলম, দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া সোহেল, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম পিয়ারুল, ইউনিয়ন মৎস্যজীবি লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন ভূইয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.