সরিষাবাড়ী আর,ডি,এম,মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আর, ডি, এম ( রাণী দিনমনি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সরিষাবাড়ী মুক্ত স্কাউট ইউনিট লিডার মোঃ আল-আমিনের সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌর- মেয়র মোঃ মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত কবীর, সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার মোঃ রুহুল আমিন বেগ,জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন, সরিষাবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সরিষাবাড়ী আর,ডি,এম মডেল পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আঃ জলিল এবং আঃ কাদের, সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মোঃ ইয়াছিন আলম শিপনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রজব আলী।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,দৌড়, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, বর্ষা-চাকতি, পাতিল ভাঙ্গা, গোলক নিক্ষেপ, ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো, এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিলো পৃতি ফুটবল খেলা প্রভৃতি।

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণ ভাবে ক্রীড়া ও সংস্কৃতির চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

পরে সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয়েছে নাচ,গান ফ্যাসন শোসহ বর্নাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ক্রেস্ট বিতরণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.