Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মো: সেলিম হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবন্ধী বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর বারটার দিকে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজারস্থ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কড়িয়াটা গ্রামের রিপন মিয়ার সন্তান।
গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতা বিষয়ক কাজ শেষে রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ী ফিরছিলেন।
তারা ল্যাংড়া বাজারস্থ এলাকার প্রধান সড়ক পাড় হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা বালুবাহী দশচাকার একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.