- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা দুইজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার দড়িকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের কবির হোসেন এবং আমির। আহতদের মধ্যে আল আমিনের নাম জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে দড়িকান্দী এলাকায় পিকআপ ভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠছিল একটি পিকআপ। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই কবির ও আমির নিহত হন। দুর্ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.