- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আফগানিস্তানের লোঘার প্রদেশে একটি গেস্ট হাউসে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ৯০ জনের মতো আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। খবর: বিবিসির।
দেশটি থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর আগ-মুহূর্তে হলো ভয়াবহ হামলাটি।
প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, ইফতার চলাকালে হঠাৎ-ই নিরাপত্তা বলয় ভেঙে ভারী একটি ট্রাক ঢুকে যায় ‘পুল ই আলম’ অতিথিশালায়। জোরালো বিস্ফোরণে মূলভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় চারপাশের ঘরবাড়ি। প্রশাসনের দাবি, নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আগত শিক্ষার্থীরা।
বিস্ফোরণে অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে। অতিথিশালার ধসে পড়া ছাদের নিচে অনেকে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীরা।
লগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টেনেকজাই বলেন, হামলায় নিহতদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
হামলায় ৯০ জন আহত হয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগান যুদ্ধের সমাপ্তি টেনে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকে দেশটিতে হামলা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা

Comments are closed, but trackbacks and pingbacks are open.