- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার আকাশ সেন এখন এপার বাংলায়ও পরিচিত এক নাম। বাংলাদেশের সিনেমায় গানের পাশাপাশি নিয়মিত গান করছেন অডিওতে। বাংলাদেশের একাধিক নারী কণ্ঠশিল্পীর সাথে দ্বৈত গান করে প্রশংসিতও হয়েছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আকাশ সেন নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নিলুফা আক্তার রিমার সাথে।
‘একলা আকাশ’ শিরোনামের এই গানটি লিখেছেন শরীফ আল দ্বীন, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
মাইকেল বাবু ও রতন মিয়ার কোরিওগ্রাফী ও নির্দেশনায় নির্মিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন সজীব খান ও ইলমা চৌধুরী।
গানটি প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইলে আকাশ সেন জানালেন,‘খুবই রোমান্টিক ঘরানার একটি গান ‘একলা আকাশ’। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
গান ভিডিও প্রসঙ্গে রিমা বলেন, ‘অনেক যত্ন করে গানটি করেছি। ভিডিওটি দৃষ্টিনন্দন জায়গায় শুটিং হয়েছে। আশা করছি, গান ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে আগামী ২ মে, রবিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপএ।
.

Comments are closed, but trackbacks and pingbacks are open.