- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমন ঃ
রংপুর বিভাগ কৃষি গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান , কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপপরিচালক রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান প্রমূখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.