- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

চুয়াডাঙ্গা জীবননগরে বিবস্ত্র ক্ষতবিক্ষত গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরর ১২ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার বিকেলে তাকে ঈশ্বরদী রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বামী জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত সফর সর্দারদের ছেলে। সে ও তার স্ত্রী তানজিলা খাতুন আকন্দবাড়ীয়ার আবাসনে বসবাস করতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল পাবনার ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে স্ত্রী হত্যার দায়ে পলাতক আসামি স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামী নিহতের স্বামী আব্দুস সালামকে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার স্বামী আব্দুস সালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িতের কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের কারণে সে নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাঠে কাজ করার নাম করে গৃহবধূ তানজিলাকে ডেকে নিয়ে যায় স্বামী আব্দুস সালাম। সেদিন থেকেই তারা আর বাড়ি ফেরেনি। নিখোঁজ থাকার দুদিন পর গৃহবধূর ক্ষত-বিক্ষত বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.